ফুলবাড়ীতে রাজবংশী ক্ষত্রিয় সমিতির উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান
মোকাররম হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর)
১৫ মার্চ, ২০২৩, 7:24 PM

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শতবছরের পুরনো সামাজিক সংগঠন জগন্নাথপুর রাজবংশী ক্ষত্রিয় সমিতির উদ্যোগে উপজেলার কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি (আর্থিকসহায়তা) প্রদানসহ মন্দির সংস্কার ও চিকিৎসা সহায়তার অর্থ প্রদান করা হয়েছে।
দুপুর ১টায় উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের জগন্নাথপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত এসএসসি ও এইচএসসি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানসহ মন্দির সংস্কার ও চিকিৎসার সহায়তার অর্থ প্রদান করা হয়।
সংগঠনটির উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অম্বরিশ রায় চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক সালাম প্রামানিক, জগন্নাথপুর নিম্নমাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম, সংগঠনটির সভাপতি প্রবীণ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক প্রণবেশ চৌধুরী, কোষাধ্যক্ষ হিরেন্দ্র নাথ বর্মন হিরু প্রমুখ।
শেষে আনুষ্ঠানিকভাবে উপজেলার ৬০জন কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, তিনটি মন্দির সংস্কারের অর্থ ও তিনজন অসুস্থ্য রোগীর মাঝে চিকিৎসার সহায়তা তুলে দেন অনুষ্ঠানে অতিথিদ্বয়।
সংগঠনের সভাপতি প্রবীণ চন্দ্র সরকার বলেন, শতবছরেরও বেশি সময় ধরে এই সমিতির কার্যক্রম চলে আসছে। এই সমিতির মাধ্যমে উপজেলা ক্ষত্রিয়দের নিয়ে এধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে উপজেলার ৬০জন কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, তিনটি মন্দির সংস্কার ও তিনজন অসুস্থ্য রোগীর সহ মোট এক লক্ষ এগারো হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে। প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে গড়ে ওঠা এমন একটি মানবিক সংগঠন সত্যিই প্রশংসার দাবিদার।