পাগলাকানাইয়ের মুর্যাল উদ্বোধন
জেলা সংবাদদাতা
১২ মার্চ, ২০২৩, 5:18 PM
পাগলাকানাইয়ের মুর্যাল উদ্বোধন
মরমি কবি পাগলকানাইয়ের মুর্যাল উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে ঝিনাইদহে সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের কবির জন্মস্থান ও তাঁর মাজার প্রাঙ্গণে এ মুর্যাল উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজীবুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ এডভোরকট, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া জেরিন, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিনসহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানায়, মরমি কবি পাগলাকানাইয়ের মাজারে তাঁর স্মৃতি ধরে রাখতে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে এই মুর্যাল উদ্বোধন করা হয়েছে। মুর্যালের পরিকল্পনা করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন। পাগলাকানাইয়ের মুর্যাল তৈরী করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন কবির ভক্তসহ ঝিনাইদহের সব শ্রেণি ও পেশার মানুষ।