“প্রয়োজনকে বিলাসিতায় নিলে দুর্নীতি করতে হয়”
সাকির আমিন, ছাতক (সুনামগঞ্জ)
০৯ মার্চ, ২০২৩, 5:49 PM

সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডি আই জি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম বার পিপিএম বলেছেন প্রয়োজনকে বিলাসিতায় নিলে দুর্নীতি করতে হয়। সিলেটের মানুষ অনৈতিক কাজে কমজড়িত থাকেন এ ঐতিহ্য ধরে রাখতে হবে। দেড় মাসের মধ্যে হত্যা মামলার কাজ শেষ করে প্রকৃত অপরাধী দের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।
কোন ধরনের তদবির চলবেনা।নিরীহ মানুষকে হয়রানি করা যাবেনা।তিনি বৃহস্পতিবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে ছাতক থানার উদ্যোগে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভায় এসব কথা বলেছেন। সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহের সভাপতিত্বে ও ছাতক সার্কেলের সহকারি পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাইনুল জাকির।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারি কমিশনার ভূমি ইসলাম উদ্দিন, কমিউনিটি পুলিশের শাখা সভাপতি সৈয়দ আহমদ, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া,মুক্তির গাও গ্রামবাসীর পক্ষে আব্দুল কাদির।
এসময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ, পৌর সভার প্রতিষ্টাতা মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলকাছ আলী, পৌর কাউন্সিলর আবদুর রশিদ খছরু,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল আলিম,ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, সহ-সভাপতি এইচ এম খালেদ, ফজল উদ্দিন প্রমূখ।