বাবাহীন তৃতীয় শ্রেণির ছাত্র রাব্বির কাঁধে এখন সংসারের বোঝা!

#
news image

দায়িত্ব বোঝে না বয়স। ছেলেটির নাম রাব্বি। রাজশাহী আদালত চত্বরের নিয়মিত মুখ। সে একটি প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণির মেধাবী ছাত্র। 

বাবাহীন রাব্বি পড়াশোনার পাশাপাশি মা, বোন তথা পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে হাসি মুখে। আজ কথা হচ্ছিল তার সাথে। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বাদাম বিক্রি করে জীবন চালাতে খুবই কষ্ট হয়। 

তথাপি কারও কাছে চেয়ে খাওয়াটা তার কাছে ভীষণ অপছন্দের। আমার লার্নেড সিনিয়র পরম স্নেহে তাকে কাছে ডেকে তার সব বাদাম বেশি দামে কিনে নিলেন, আর তিনি তার পড়াশোনার সব ভার নিলেন। আর আমাকে তার স্কুলে গিয়ে খোঁজ নেওয়ার দায়িত্ব দেওয়া হলো। 

এরকম শত শত রাব্বি বাংলাদেশের আনাচে-কানাচে হাজারো সুবিধা বঞ্চিত শিশুরা পেটের তাগিদে প্রতিনিয়ত আমাদের সামনে আসে। তাদের প্রতি আমাদের সদয় হওয়া উচিত। প্রয়োজনে অপ্রয়োজনে তাদের জিনিস ক্রয় করতে হবে। 

কেননা আমাদের ১০ টাকা বা ২০ টাকায় তার পরিবার চলে। এমনও অনেক মানুষ আছে যারা বাদাম কেনার আগেই খেয়ে ফেলি বা তুই সম্বোধন করে খারাপ আচরণ করি। 

যা কোন সুস্থ মানুষের কাজ হতে পারে না। তাই আসুন আমরা তাদের প্রতি আরও মানবিক হই। রাব্বিদের মত সকল দায়িত্বশীল পুরুষদের জন্য রইল ভালোবাসা, শুভকামনা ও শ্রদ্ধা।

মোঃ ইসরাফিল হোসেন, রাজশাহী

০৮ মার্চ, ২০২৩,  7:26 PM