ফুলবাড়ীতে আন্তর্জা‌তিক নারী দিবস পা‌লিত

#
news image

“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পা‌লিত হয়েছে। দিবস‌কে ঘি‌রে র‌্যা‌লি, আ‌লোচনা সভা ও মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক ও সনদ বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার, কা‌জিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম প্রমুখ।

আ‌লোচনা শেষে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক কর্মসূচী (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের ১৬তম ব্যাচের ফ্যাশন ডিজাইন ও ভা‌র্মি কম্পোস্ট ট্রে‌ডে ৫০জন প্রশিক্ষণার্থীদের মাঝে মোট ৬লক্ষ টাকার সহায়তার চেক ও সনদ বিতরণ করেন আনুষ্ঠানের অতিথিবৃন্দ।

মোকাররম হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর)

০৮ মার্চ, ২০২৩,  7:25 PM