শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

শিক্ষার্থীকে নির্যাতন-গণধর্ষণের হুমকির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

#
news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের এক জুনিয়রকে শারীরিক নির্যাতন ও গণধর্ষণের হুমকির প্রতিবাদ মানববন্ধন ওই বিভাগের শিক্ষার্থীরা। রোববার (৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা।

ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিনহাজ উদ্দিন মামুন বলেন, এখানে আমরা উপস্থিত হয়েছি আমার বন্ধুদের ওপর শারীরিক ও মানসিক হেনস্তার প্রতিবাদে। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এমন ন্যক্কারজনক ঘটনা আমরা কখনো মেনে নিতে পারি না। এ ঘটনার বিষয়ে কোনোভাবেই আমরা সমঝোতায় রাজি না। এমন ঘটনা যেন বিশ্ববিদ্যালয়ে আর না ঘটে তার জন্য সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী উৎপল হাসান বলেন, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, কুষ্টিয়াসহ সব বিশ্ববিদ্যালয়ের একই অবস্থা। র্যাগিংয়ের নামে আমার বোনদের মানসিক, শারীরিক ও সেক্সুয়ালি হেনস্তা করা হচ্ছে। জুনিয়ররা কেন সিনিয়রদের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে? আমরা দেখি দোষ করেও অভিযুক্তরা সব সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। আমরা এসব র্যাগিং চাই না। দোষীদের শাস্তি চাই।

পঞ্চম ব্যাচের আরেক শিক্ষার্থী শামীম হোসেন বলেন, এমন দুঃখজনক ঘটনা আর কত দেখবো আমরা? এসব ঘটনা ধামাচাপা নয়, শাস্তি চাই। এখন পর্যন্ত দোষীদের কোনো শাস্তি হলো না। তাহলে কী এভাবেই দোষ করে দোষীরা বুক ফুলিয়ে বেড়াবে?

এর আগে ২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এক ছাত্রীকে গালিগালাজ, শারীরিক নির্যাতন ও বন্ধুদের দিয়ে গণধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তিন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রী।

মোঃ ইসরাফিল হোসেন, রাজশাহী

০৫ মার্চ, ২০২৩,  7:01 PM