শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

শ্রীলঙ্কায় অর্ধেক পরিবার শিশুদের খাবার কমিয়েছে

#
news image

দেউলিয়া দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় অর্ধেক পরিবার শিশুদের খাবারের পরিমাণ কমাতে বাধ্য হয়েছে। শিশু অধিকার নিয়ে কাজ করা একটি দাতব্য সংস্থা এ তথ্য জানিয়েছে। দাতব্য সংস্থাটি ২৩০০-র বেশি পরিবারে জরিপ চালিয়েছে। যেখানে দেখা গেছে, বাচ্চাদের খাবারের যোগান দিতে ২৭ শতাংশ পরিবারে প্রাপ্তবয়স্ক সদস্যরা প্রয়োজনের তুলনায় কম খাচ্ছেন। খবর- আল-জাজিরা।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে সেভ দ্য চিলড্রেন সতর্ক করেছে, শ্রীলঙ্কা সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে, যাতে শিশুরা ‘হারিয়ে’ না যায়। ২০২১ সালের শেষের দিক থেকে, দক্ষিণ এশীয় দ্বীপ রাষ্ট্রটি ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে। রিজার্ভ সংকট ও ব্যাপক বিদেশি ঋণের কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে। দুই কোটি ২০ লাখ মানুষের দেশটি গত বছর এপ্রিলে ৪৬ বিলিয়ন ডলারের ঋণ খেলাপি হয়।

এরপরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে সহায়তা চেয়েছে দেশটি। এদিকে, অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কার ৯ মার্চের স্থানীয় নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচনের পরবর্তী সময় আগামী ৩ মার্চ জানানো হবে। 

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

০৪ মার্চ, ২০২৩,  9:00 PM