শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

টিকটক বিপজ্জনক? যা বলছে হোয়াইট হাউস

#
news image

চীনা অ্যাপ টিকটক নিয়ে বিতর্ক তুঙ্গে। সম্প্রতি সরকারি কর্মীদের ফোন থেকে অ্যাপটি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। এবার এই পদক্ষেপের কারণ জানিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে হোয়াইট হাউস। তারা বলছে, ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে ভিডিও শেয়ারিং এই অ্যাপটি।

গত বুধবার সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের জানান, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় বিপদ টিকটক। তিনি বলেন, আমরা আগেও বলেছি যে টিকটক নিয়ে উদ্বেগের বেশ কিছু কারণ রয়েছে। যেভাবে চীন মার্কিন নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে তা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে খুবই বিপজ্জনক। তাই এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে আমরা (বাইডেন প্রশসন) কংগ্রেসকে অনুরোধ জানিয়েছি।’ উল্লেখ্য, গত সোমবার ৩০ দিনের মধ্যেই সব সরকারি ফোন থেকে টিকটক সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে বাইডেন প্রশাসন। একই পদক্ষেপ নিয়েছে কানাডাও।

গুরুত্বপূর্ণ তথ্যপাঁচারের অভিযোগে একাধিক দেশ টিকটক নিষিদ্ধ করেছে। যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করতে মার্কিন কংগ্রেসে একটি বিল পেশ করা হয়।

নাগরিক অনলাইন ডেস্ক

০৪ মার্চ, ২০২৩,  8:58 PM