শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

এবার বাংলাদেশের ওয়েব ফিল্মে শ্রীলেখা

#
news image

কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র সৌন্দর্য ও আবেদনে বরাবরই সমসাময়িকদের থেকে এগিয়ে। বাংলাদেশেও রয়েছে তার ভক্ত। বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছেন অনেক আগেই। এবার বাংলাদেশের নির্মাতার ওয়েব ফিল্মে দেখা যাবে তাকে।

‘কলকাতা ডায়েরিজ’ বানাচ্ছেন বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা। কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে ওয়েব ফিল্মে অভিনয় করার বিষয়টি জানিয়েছেন শ্রীলেখা। এ ছাড়াও পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী দর্শনা বণিককে এই ওয়েব ফিল্মে দেখা যাবে।

‘কলকাতা ডায়েরিজ’-এর শুটিং শুরু হয়েছিল গত ২৫ ফেব্রুয়ারি। শ্রীলেখা ও দর্শনার সঙ্গে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা সিফাত আমিন। জানা গেছে, এরইমধ্যে ফিল্মটির শুটিং সম্পন্ন হয়েছে। ৯০ মিনিটের ওয়েব ফিল্মটিতে অনামিকা সাহা চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। তাকে সফল উদ্যোক্তা হিসেবে দেখা যাবে। যিনি নিজের শর্তে স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসেন।

বৈবাহিক জীবনে ভাঙচুর হলেও নিজের জীবনকে তিনি ভেঙে যেতে দেননি। নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন। ফিল্মটিতে শ্রীলেখার প্রতিষ্ঠানের কর্মী শর্মি চরিত্রে পাওয়া যাবে দর্শনা বণিককে, পিকে বোহেমিয়ান তরুণের ভূমিকায় রয়েছেন ঢাকার অভিনয়শিল্পী সিফাত আমিন। ‘কলকাতা ডায়েরিজ’ প্রযোজনা করছে বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান বিগ আর এন্টারটেইনমেন্ট।

নাগরিক বিনোদন ডেস্ক

০২ মার্চ, ২০২৩,  8:17 PM