শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

সরিষাবাড়ীতে জমিতে ফসল চাষে বাধা

#
news image

জামালপুরের সরিষাবাড়ীতে প্রতিবেশীর প্রতিহিংসায় এক কৃষকের জমিতে ফসল চাষে ব‍্যাহত হচ্ছে। ওই কৃষকের জমির চারপাশে ফসলি চারা রোপণ হলেও শুধু হয়নি তার জমিতে। ওই কৃষক অভিযোগ করে বলেন তার জমিতে পানি ও হালচাষ করতে দিচ্ছে না প্রতিবেশী আব্দুল বারেক এবং তার পরিবার।

ভুক্তভোগী কৃষক সূত্রে জানা যায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের চুনিয়াপটল গ্রামের মৃত ময়ান উদ্দিন মন্ডলের ছেলে মোফাজ্জল হোসেন (কেতু) ও একই এলাকার আব্দুল বারেক এর সাথে দীর্ঘদিন ধরে মামলা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরেই আব্দুল বারেক এবং তার পরিবারের লোকজন মোফাজ্জল হোসেন কেতুর জমিতে হালচাষ ও পানি দিতে নিষেধ করে। এতে সেচ পাম্প মালিক হুরমুজ আলী, তোফাজ্জল হোসেন ও ট্রাকটর মালিক লাভলু মিয়া, দেলোয়ার হোসেন আশেপাশের জমিতে চাষ ও পানি দিলেও শুধু নিষেধাজ্ঞা জমিতে তারা যাচ্ছে না। এতে কেতু মন্ডলের ৪০ শতাংশ জমি অনাবাদি থাকায় পরিবার-পরিজন নিয়ে হতাশায় ভুগছেন।
এ বিষয়ে ট্রাক্টর মালিক লাভলু অভিযোগ অস্বীকার করে বলেন, সরিষা উঠানোর পর আমাকে তার জমিতে হালচাষ করতে বলে নাই। আমাকে বললে অবশ্যই চাষ দিতাম।

সেচ মালিক তোফাজ্জল হোসেন এর ছেলে ফরিদ বলেন, আমাকে পানি দিতে বলেন নাই। তাই আমি পানি দেই নাই।

এ বিষয়ে সাতপোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বলেন, মোফাজ্জল হোসেন (কেতু মন্ডল) এর জমিতে পানি ও ট্রাক্টর দিয়ে জমি চাষ দিতে অনীহা প্রকাশ করা ঠিক হয়নি। এ বিষয়টি খোজ খবর নিয়ে একটা বিহীত করার চেষ্টা করব। 

রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী (জামালপুর)

০১ মার্চ, ২০২৩,  5:49 PM