রাষ্ট্রপতির বাড়িতে প্রধানমন্ত্রী
নাগরিক প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি, ২০২৩, 5:45 PM
রাষ্ট্রপতির বাড়িতে প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন সদরের কামালপুরে রাষ্ট্রপতির পৈতৃক বাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুর ১টায় সেখানে গেলে রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সফরসঙ্গীসহ সেখানেই দুপুরের খাবার খাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
মধ্যাহ্নভোজ শেষে হেলিপ্যাড মাঠে প্রধানমন্ত্রী যোগ দেবেন আওয়ামী লীগ আয়োজিত জনসভায়। রাষ্ট্রপতির বাসায় প্রধানমন্ত্রীকে হাওরের ২০ প্রজাতির মিঠাপানির মাছ দিয়ে আপ্যায়ন করা হবে। সঙ্গে থাকবে গরু-মহিষের দুধ দিয়ে তৈরি ঐতিহ্যবাহী অষ্টগ্রামের পনির।
রাষ্ট্রপতির বড় ছেলে ও কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমদ তৌফিক এসব তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সফরের শুরুতে প্রধানমন্ত্রী সকালে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এখনও সেখানে অবস্থান করছেন তিনি।
রাষ্ট্রপতির পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ দুই যুগ পর কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন সফরে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। দুপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পৈতৃক বাড়ি মিঠামইন সদরের কামালপুরের মেহমান হবেন তিনি।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার মিঠামইন সফর করেন। তখন মো. আবদুল হামিদ কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ছিলেন। দীর্ঘ ২৫ বছর পর প্রধানমন্ত্রী মিঠামইন সফরে আসছেন।