শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

নিজ অফিসে আত্মহত্যা মার্কিন ধনকুবেরের

#
news image

যুক্তরাষ্ট্রের নিজের অফিসে আত্মহত্যা করেছেন। মার্কিন ধনকুবের টমাস লি (৭৮)। গত বৃহস্পতিবার ম্যানহাটনের অফিসে আত্মহত্যা করেন তিনি। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত বৃহস্পতিবার সকালে জরুরি সেবা নম্বরে ফোনকল পেয়ে তার বিনিয়োগ প্রতিষ্ঠানের সদর দপ্তরে যায় পুলিশ।

তারা তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। নিউইয়র্ক পোস্ট জানায়, টমাস লি নিজ মাথায় একটি গুলি করেছেন। এ গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবরে বলা হয়, সকালে অফিসে আসেন টমাস লি। একপর্যায়ে তার কোনো সাড়াশব্দ না পেয়ে এক সহকারী তাকে খুঁজতে যান। অফিসের শৌচাগারের মেঝেতে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। টমাস লির মৃত্যুর বিষয়ে তাঁর পারিবারিক বন্ধু ও মুখপাত্র মাইকেল সিট্রিক একটি বিবৃতি দিয়েছেন।তিনি বেসরকারি ইকুইটি বিনিয়োগ ও লেভারেজড বাইআউটের অগ্রদূত হিসেবে বিবেচিত হন।

বিবৃতিতে বলা হয়, টমাস লির মৃত্যুতে তার পরিবার অত্যন্ত শোকাহত। বিশ্ব তাকে বেসরকারি ইকুইটি ব্যবসার অগ্রদূতদের একজন হিসেবে, একজন সফল ব্যবসায়ী হিসেবে জানত। কিন্তু পরিবার তাকে একজন নিবেদিতপ্রাণ স্বামী, বাবা, দাদা, ভাই, বন্ধু, পরোপকারী ব্যক্তি হিসেবে জানত। তিনি সব সময় অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দিতেন। লি ইকুইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ছিলেন টমাস লি। তিনি ২০০৬ সালে প্রতিষ্ঠানটি গড়েন। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত টমাস এইচ লি পার্টনার্সের চেয়ারম্যান ও সিইও ছিলেন তিনি।  প্রসিদ্ধ ফোর্বস সাময়িকীর হিসাব অনুযায়ী, মৃত্যুকালে টমাস লির সম্পদের মূল্য ছিল ২ বিলিয়ন মার্কিন ডলার।

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

২৬ ফেব্রুয়ারি, ২০২৩,  5:54 PM