শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু

#
news image

দেশের প্লাস্টিক পণ্যের প্রসার ও রপ্তানি বাড়ানোর লক্ষ্যে ২১টি দেশের অংশগ্রহণে শুরু হয়েছে ১৫তম আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ার (আইপিএফ)। তিন দিনব্যাপী এ প্লাস্টিক মেলা চলবে শনিবার পর্যন্ত। বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) আয়োজনে বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ মেলা শুরু হয়েছে।

বিপিজিএমইএ সভাপতি সামিম আহমেদ বলেন, এ মেলায় অংশ বাংলাদেশ, ভারত, চীন, তাইওয়ান, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, বেলজিয়াম, কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, হংকং, ইতালি, জাপান, মালয়েশিয়া, অস্ট্রিয়া, সিঙ্গাপুর, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের ২১ দেশ অংশ নিয়েছেন। সামিম আহমেদ বলেন, আইপিএফ এখন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় ইভেন্টগুলোর একটি। এ মেলা প্লাস্টিক খাতে বিনিয়োগ, বাজারের আকার এবং জাতীয় ও বিশ্বব্যাপী রপ্তানি বাড়াতে সাহায্য করে। এতে প্লাস্টিকের ব্যবহারও বাড়ছে।

এ প্লাস্টিক পণ্য মেলা ১৯৮৯ সাল থেকে বিপিজিএমইএ এবং বিসিক যৌথভাবে আয়োজিত মেলা একটি স্বল্প পরিসরে অংশগ্রহণে প্রথমে হয়েছিল। সর্বশেষ ১৪তম আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ারে বিভিন্ন দেশ ও জনগণের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছিল গত ২০১৯ সালের জানুয়ারি মাসে। তবে কোভিডের কারণে গত তিন বছর এ মেলা বন্ধ ছিল। বাংলাদেশসহ ২১টি দেশ থেকে ৪৯৪টি কোম্পানি ৭৫০টি স্টল আইপিএফটি অংশ নিয়েছে।

এতে মেশিনারিজ, মোল্ড, কাঁচামাল উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠানসহ দেশে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। পাশাপাশি মেলায় দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান ১৫ ক্যাটাগরিতে স্টল নিয়ে অংশ নিয়েছে।

নাগরিক প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি, ২০২৩,  6:42 PM