শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

জামালপুরে জুতা পায়ে শহীদ মিনারে অধ্যক্ষের শ্রদ্ধা, পতাকা উত্তোলন না করায় মাদরাসাকে জরিমানা 

#
news image

জামালপুরের মেলান্দহে আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে শহীদ মিনারের বেদীতে জুতা পায়ে শ্রদ্ধা নিবেদন করেছেন অধ্যক্ষ আবু সাঈদ সাদা। এদিকে, বকশীগঞ্জে যথাযথভাবে পতাকা উত্তোলন না করায় একটি মাদরাসাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  
স্থানীয় সূত্রে জানা গেছে, ২১ শে ফেব্রুয়ারী সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে মেলান্দহ উপজেলার মাহমুদপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনের শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণের আয়োজন করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সেখানে যান। এ সময় মাহমুদপুর আব্দুল জলিল কারিগরি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ সাদা সেখানে শ্রদ্ধাঞ্জলি জানাতে উপস্থিত হন। এক পর্যায়ে অধ্যক্ষ আবু সাঈদ সাদা পায়ে জুতা পরিহিত অবস্থায় শহীদ মিনারের বেদীতে উঠে পুষ্পস্তবক অর্পন করেন। এই ঘটনায় বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে অধ্যক্ষের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা আমার ভুল হয়েছে। তাড়াহুড়োর কারনে খেয়াল করতে পারিনি। বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য তিনি আহ্বান জানান।  

এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারি ইভা জানান, মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে যদি তিনি এমন ভুল করে থাকেন তাহলে তিনি মারাত্মক অপরাধ করেছেন, এটা ক্ষমার অযোগ্য। 

এদিকে, দুপুরে বকশীগঞ্জ উত্তর বাজার এলাকার দারুল নিমাহ হিফজুল কোরআন মাদরাসায় যথাযথভাবে জাতীয় পতাকা উত্তোলন না করায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মহান শহীদ দিবস উপলক্ষ্যে সকল সরকারি, বেসরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা রয়েছে। কিন্তু দারুল নিমাহ হিফজুল কোরআন মাদরাসা কর্তৃপক্ষ জাতীয় পতাকা উত্তোলন না করে প্রতিষ্ঠান খোলা রেখে তাদের কার্যক্রম পরিচালনা করে। বিষয়টি জানাজানি হলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আতাউর রাব্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদরাসাকে ২০০ টাকা জরিমানা করা হয়।

আসমাউল আসিফ, জামালপুর 

২১ ফেব্রুয়ারি, ২০২৩,  8:30 PM