শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

রাবির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ

#
news image

গত রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী কৃঞ্চ রায়কে ছাত্রলীগের মারধর ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে শিক্ষক-শিক্ষার্থী ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে রাবির রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমির ভবনের দক্ষিণে এই মানববন্ধন হয়।

বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, একজন ছাত্রের অধিকার বিশ্ববিদ্যালয়ে পড়ায় তার জন্য হলে একটি সিট বরাদ্দ থাকা। সে নিয়ম অনুয়ায়ী সেই সিট পেয়ে হলে উঠে। কিন্তু ছাত্রলীগের নেতারা তাকে শিবির আখ্যা দিয়ে মারধর করে গুরুতর আহত করে। পরে তাকে হত্যারও হুমকি দেওয়া হয়। এভাবে বিশ্ববিদ্যালয় বা শিক্ষাঙ্গণ চলতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের শৃঙ্খলা কমিটি আছে সেই কমিটির যা কাজ তা বাস্তবায়ন করুন।

বিভিন্ন সময়ে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নেতারা সিট বাণিজ্যসহ নানান ভাবে হয়রানি ও মারধর করে। হলে থাকায় তারা মিছিল মিটিং এ যেতে বাধ্য করে ফলে শিক্ষার সুষ্ট পরিবেশ থাকে না। তাই এধরনের কাজ থেকে বিরত থাকবে ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী কৃঞ্চ রায়কে মারধর ও হত্যার হুমকিদাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি জানান তারা।

জেলা সংবাদদাতা

১৬ ফেব্রুয়ারি, ২০২৩,  7:26 PM