শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ফাইনালের আগে চোট, অনুশীলনে নেই মেসি

#
news image

আর্জেন্টাইন শিবিরে রীতিমতো দুঃসংবাদ। কাতার বিশ্বকাপের ফাইনাল ১৮ ডিসেম্বর। তার আগে ইনজুরিতে দলের সেরা তারকা। লিওনেল মেসির চোট ভাবিয়ে তুলেছে টিম ম্যানেজম্যান্টকে। ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে হাতে সময় মাত্র ২ দিন। তার আগে কীনা অনুশীলন করা হলো না আর্জেন্টাইন অধিনায়কের। 

১৯৮৬ সালের পর ফের বিশ্বকাপ ট্রফি জেতার পথে আর্জেন্টিনা। তবে শেষ লড়াইয়ে জিতলেই কেবল মিলবে সেই সোনার ট্রফি। যেখানে হারাতেই হবে ফ্রান্সকে। সেই লড়াইয়ে দলের প্রাণ ভোমরা মেসি। তাকে কি ফাইনালে কি পুরো ফিট পাওয়া যাবে?

ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে ৩-০ গোলে জেতা ম্যাচের শেষ দিকে মেসি পায়ে চোট পান। এনিয়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি অবশ্য তখন জানান, মেসির হ্যামস্ট্রিংয়ে কোনো সমস্যা নেই। কিন্তু মেসিকে ছাড়াই আর্জেন্টিনা দল ফাইনালের অনুশীলন শুরু করেছে। 

বৃহস্পতিবার স্কালোনির দলের অনুশীলনের প্রথম ১৫ মিনিট সংবাদমাধ্যম উপস্থিত থাকতে পেরেছে। তখন অনুশীলনে মেসিকে না দেখা যায়নি। তারপরই খবর ছড়ায় হ্যামস্ট্রিংয়ের চোটে অনুশীলনে নেই দলটির সেরা তারকা। গণমাধ্যমের খবর- হ্যামস্ট্রিংয়ে হালকা সমস্যা রয়েছে আর্জেন্টাইন ক্যাপ্টেনের। সেটি সামাল দিতেই বিশ্রামে তিনি। 

জানা গেছে,  ৪৮ ঘণ্টার মধ্যে চোটের অবনতি না হলে অর্ধেক ফিটনেস নিয়েও হলেও মেসি খেলবেন ফ্রান্সের বিপক্ষে ফাইনালে।এজন্য জিম করেছেন তিনি। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ এটি তার। এমন কী আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচও। অধরা ট্রফি জেতার জন্য প্রাণ বাজি রাখতেও যেন রাজি মেসি!

মেসির এই দুঃসংবাদের সঙ্গে সুখবর আনহেল দি মারিয়া ইনজুরি কাটিয়ে পুরো ফিট। অনুশীলনে নেমে পড়েছেন আক্রমণভাগের এই ফুটবলার। তবে চোট সারেনি মিডফিল্ডার পাপু গোমেজের। 

রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফরাসিরা টানা দ্বিতীয় ট্রফির অপেক্ষায়। অন্যদিকে ৩৬ বছর পর শিরোপার সুবাস পাচ্ছে আর্জেন্টিনা।

নিজস্ব সংবাদদাতা

১৬ ডিসেম্বর, ২০২২,  8:36 PM