শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

আর্জেন্টিনার ‘ঘরোয়া রাজনীতি’র শিকার দিবালা!

#
news image

প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে বিপাকে পড়েও পরের দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা।

নিশ্চিত করে বিশ্বকাপের শেষ ষোলো রাউন্ড। তাতে ড্রেসিংরুমে বইছে শান্তির সুবাতাস। কিন্তু সেই বাতাসে নিঃশ্বাস নিতে কিছুটা কষ্ট হচ্ছে পাওলো দিবালা।

বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানাচ্ছে, আর্জেন্টিনার ঘরোয়া রাজনীতির শিকার রোমার এই ফরোয়ার্ড।  দলে নিজের দায়িত্ব নিয়ে কোচ লিওনেল স্কালোনি ও অধিনায়ক লিওনেল মেসির উপর ক্ষুব্ধ তিনি। গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা। কিন্তু একবারের জন্যেও মাঠে দেখা যায়নি দিবালাকে।

বিশ্বকাপের কিছুদিন আগে পর্যন্তও তাকে নিয়ে ছিল জল্পনা-কল্পনা। সব শঙ্কা কাটিয়ে দ্রুত ফিট হন দিবালা, জায়গা করে নেন বিশ্বকাপ দলে। কিন্তু খেলারই তো সুযোগ পাচ্ছেন না তিনি!

পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর কোচ স্কালোনি স্বীকার করেছিলেন, ইনজুরি সমস্যা নয়, টেকনিক্যাল কারণেই দিবালাকে নামাননি তিনি। অবশ্য ভাবা হচ্ছিল, পোল্যান্ডের বিপক্ষে দিবালাকে খেলানোটা আদর্শ হবে। কিন্তু রোমার ‘রত্ন’কে উপেক্ষা করে থিয়াগো আলমাদাকে বেছে নেন স্কালোনি।  

২৬ জনের আর্জেন্টিনা স্কোয়াডে এখনো পর্যন্ত ২১ জন এক মিনিটের জন্য হলেও খেলেছেন। পোল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ আসরে অভিষেক হয় হেরমান পেসেইয়া ও থিয়াগো আলমাদার। কিন্তু ব্রাত্যই থাকলেন দিবালা!

অনলাইন ডেস্ক

০২ ডিসেম্বর, ২০২২,  1:47 AM