শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

রিটার্ন দাখিলের সময় বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত

#
news image

ব্যবসায়ী ও করদাতাদের সুবিধার্থে চলতি ২০২২-২৩ অর্থবছরের আয়কর বিবরণী দাখিলের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বুধবার এনবিআর এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। আদেশে এনবিআর জানিয়েছে-জনস্বার্থে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর বিবরণী দাখিলের সময় ৩০ নভেম্বর হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।  

এদিকে আজ সকালে জাতীয় আয়কর দিবসের আলোচনায় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ব্যবসায়ীদের দাবি ও জনগণের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ লাইনে যেন দাঁড়িয়ে থাকতে না হয় এজন্য সবাইকে ডিসেম্বরের প্রথমদিকে রিটার্ন জমা দেওয়ার অনুরোধ করেন তিনি।

করোনা মহামারি বিবেচনায় এ বছর আয়কর মেলা না হলেও এনবিআরের আওতাধীন সারাদেশে ৩১টি করাঞ্চলে মেলার মতো সেবা দেওয়া হচ্ছে। প্রতিটি করাঞ্চলে জোনভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্যসেবা বুথ রাখা হয়েছে। বর্তমানে ৮২ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) রয়েছেন। গতকাল পর্যন্ত প্রায় ২২ লাখের মতো রিটার্ন জমা পড়েছে বলে জানা গেছে।

পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন আজ ৩০ নভেম্বর। রিটার্ন দাখিলের সময় বাড়ানোর ফলে এবার অন্তত ৫০ লাখ রিটার্ন জমা পড়বে বলে আশা করছে এনবিআর।

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২২,  11:09 PM