শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

আ.লীগ-বিএনপি ক্ষমতার জন্য সন্ত্রাসের পথ বেছে নিয়েছে: চুন্নু

#
news image

আওয়ামী লীগ আর বিএনপি ক্ষমতার জন্য সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মো মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, দেশের মানুষ এখন আতঙ্কে আছে। মানুষ মুক্তির জন্য জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। বুধবার (২৯ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজের জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জাপা মহাসচিব আরও বলেন, বাংলাদেশে ৫ কোটি মানুষ বেকার, তাদের নিয়ে আওয়ামী লীগ বিএনপির কোনো চিন্তা নেই। তাদের চিন্তা ক্ষমতায় থাকা নিয়ে। জাতীয় পার্টি কোনো জোটে নেই দাবি করে চুন্নু বলেন, জাতীয় পার্টি ৩০০ আসনেই নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছে। জাতীয় পার্টি কখনও ছাত্র সমাজকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বানাবে না উল্লেখ করে চুন্নু বলেন, হরতালের নামে ছাত্র সমাজকে মৃত্যুর দিকে ঠেলে দেবে না জাতীয় পার্টি।

জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইব্রাহিম খান জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাপার চেয়ারম্যানের উপদেষ্টা ড. নুরুল আজহার শামীম, মনিরুল ইসলাম মিলন, নূরুল ইসলাম তালুকদার, অ্যাডভোকেট জহিরুল হক জহির, ভাইস-চেয়ারম্যান নিগার সুলতানা রানী প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২২,  1:16 AM