শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বাঁচা মরার লড়াইয়ে ঘানার সাথে পেরে উঠলো না দ. কোরিয়া

#
news image

ঝঞ্জা বিক্ষুদ্ধ  ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিদায় ঘন্টা বাজিয়ে ৩-২ গোলের জয় তুলে নেয় আফ্রিকার কালো তারকার ঘানা। যার ফলে আসরে নিজেদের অবস্থান সুসংহত রাখল তারা।

প্রথমার্ধের বিবর্ণতা ঝেড়ে ঘুরে দাঁড়াল দক্ষিণ কোরিয়া। বিরতির পর ১৬৮ সেকেন্ডের মধ্যে দুই গোল শোধ করে তাদের ম্যাচে ফেরালেন চো চিউইয়ি-সাং। কিন্তু এই ঘানা তো হাল ছাড়ার নয়! একটু পরই আবার তারা পুনরুদ্ধার করল লিড। দারুণ এক জয়ে বিশ্বকাপের নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল আফ্রিকার দেশটি।

এডুকেশন সিটি স্টেডিয়ামে সোমবার ‘এইচ’ গ্রুপের রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ গোলে জিতেছে ঘানা।

প্রথমার্ধে মোহাম্মেদ সালিসু ও মোহাম্মেদ কুদুসের গোলে এগিয়ে যায় তারা। পরে জয়সূচক গোলটিও করেন কুদুস।

পর্তুগালের কাছে ৩-২ গোলে হেরে আসর শুরু করেছিল ঘানা। উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর এবার হেরে খাদের কিনারায় চলে গেল কোরিয়া।

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২২,  2:20 AM