শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

সিরিয়ায় তুরস্ককে ‘সংযম’ দেখানোর আহ্বান রাশিয়ার

#
news image

তুরস্ক সিরিয়ায় সংযত এবং অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকবে বলে রাশিয়া আশা প্রকাশ করেছে। সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের ওপর তুরস্কের বিমান হামলা চালানো এবং স্থল হামলার হুমকির প্রেক্ষিতে মঙ্গলবার রাশিয়া এ আশা প্রকাশ করে। সিরিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত আলেকজান্ডার লাভরেন্টিয়েভ আস্তানায় সাংবাদিকদের বলেন, উত্তেজনা বেড়ে যাওয়া এড়াতে সিরীয় ভূখন্ডে অতিরিক্ত বল প্রয়োগ থেকে দূরে রাখতে আমরা আমাদের তুর্কি সহকর্মীদের রাজি করাতে পারবো বলে আশা করি। উল্লেখ্য, তুরস্ক রোববার সিরিয়ার উত্তরাঞ্চল ও ইরাকে অবৈধ কুর্দি যোদ্ধাদের লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালায়। এ হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে বলে ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। সিরীয় বিষয়ে রাশিয়া, তুরস্ক ও ইরান এই তিনদশের বৈঠকে যোগ দিতে কাজাখ রাজধানী আস্তানায় অবস্থানরতআলেকজান্ডার লাভরেন্টিয়েভ আরো বলেন, বড়ো ধরনের স্থল হামলা থেকে বিরত রাখতে রাশিয়া মাসের পর মাস ধরে সম্ভাব্য সবকিছু করছে। সিরীয় যুদ্ধের মূল তিন খেলোয়াড় এই তিন দেশ। দেশটিতে ২০১১ সাল থেকে চলা যুদ্ধে প্রায় পাঁচ লাখ লোক নিহত হয়েছে।

অনলাইন ডেস্ক

২২ নভেম্বর, ২০২২,  9:58 PM