শিরোনামঃ
ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: নিহত ২০, আহত ৩০০

#
news image

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় স্থানীয় সময় সোমবার (২১ নভেম্বর) বেশ কয়েক সেকেন্ড ধরে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পে প্রায় ২০ জনের প্রাণহানি ঘটেছে। এতে আরও অন্তত ৩০০ জন আহত হয়েছে। রয়টার্স জানিয়েছে, পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ওয়েস্ট জাভার সিয়ানজুর এলাকায়। জাকার্তা থেকে ৭৫ কিলোমিটার দূরের ওই স্থানে মাটির ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি বলে জানিয়েছে আবহাওয়া এবং ভূতাত্ত্বিক সংস্থা বিএমকেজি। ভূমিকম্পের পর সুনামির সতর্কতা দেওয়া হয়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, জাকার্তার বাণিজ্যিক এলাকার অফিস থেকে লোকজন বাইরে বেরিয়ে এসেছে। ভবনগুলো কাঁপতে দেখা গেছে এবং আসবাবপত্র বেশ জোরে নড়তে দেখা গেছে। সিয়ানজুর প্রশাসনের প্রধান কর্মকর্তা হেরমান সুহেরমান বলেন, ‍‍আমার কাছে যে তথ্য আছে, সে অনুযায়ী শুধু একটি হাসপাতালেই প্রায় ২০ জন মারা গেছেন এবং অন্তত ৩০০ আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। তাদের বেশিরভাগেরই দালানের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে হাড়ে চিড় ধরেছে‍।

অনলাইন ডেস্ক

২১ নভেম্বর, ২০২২,  11:13 PM