শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে নিহত অন্তত ৯

#
news image

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় দক্ষিণপূর্বাঞ্চলীয় দ্বীপ শাখালিনে একটি আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। শনিবার ভোরের দিকে শাখালিনের পাঁচ-তলা আবাসিক ভবনে বিস্ফোরণে প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় গভর্নর জানিয়েছেন।

দেশটির সরকারি সংবাদ সংস্থা তাস বলেছে, শাখালিনের তিমোভস্কোয় শহরের একটি গ্রামে ১৯৮০’র দশকে ইটের তৈরি ভবনে গ্যাস বিস্ফোরণের ওই ঘটনা ঘটেছে।

সরকারি টেলিভিশন রোশিয়া-২৪ চ্যানেলকে ওই অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো বলেছেন, গ্যাস বিস্ফোরণে ৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে চার শিশুও রয়েছে।

দেশটির জরুরি সেবাবিষয়ক মন্ত্রণালয় বলেছে, প্রাথমিক তথ্য অনুযায়ী ওই ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। যে কারণে ভবনের কয়েকটি তলা ধসে পড়েছে।

রুশ সংবাদমাধ্যম আরটিকে গভর্নর ভ্যালেরি বলেছেন, আবাসিক ওই ভবনে ৩৩ জন বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে দু’জন এখনও ধ্বংসস্তুপের নিচে আটকা রয়েছেন। জীবিতদের সন্ধানে উদ্ধারকারীরা অভিযান অব্যাহত রেখেছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, বাদামি রঙের ব্যালকনির সাদা ওই ভবনটির একাংশ ধসে গেছে। ভবন ধসে পড়ার স্থানে অন্তত ৬০ জন উদ্ধারকারীকে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার জরুরি সেবা মন্ত্রণালয়।

অনলাইন ডেস্ক

২০ নভেম্বর, ২০২২,  12:46 AM