শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

আইপিডিসির ১৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

#
news image

পুঁজিবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্সের ১৫০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিএসইসির নিয়মিত কমিশন সভায় এই বন্ড অনুমোদন দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নন-কনভার্টেবল আনসিকিউরড কুপন বিয়ারিং সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। বন্ডটির রেঞ্জ অব কুপন রেট ৭.৫০ শতাংশ থেকে ১০.০০ শতাংশ এবং ছয় বছর মেয়াদি এই বন্ড প্রাইভেট প্লেসমেন্টে ইস্যু করা হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে।

এই বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের টায়ার। । ক্যাপিটাল বেস শক্তিশালী করতে এবং ভবিষ্যত প্রবৃদ্ধিতে ব্যবহার করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক কোটি টাকা। বন্ডটির ট্রাস্টি এবং অ্যারেঞ্জার  হিসেবে যথাক্রমে সিএপিএম অ্যাডভাইজরি এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেড কাজ করছে। এছাড়াও উক্ত বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে অন্তর্ভুক্ত করার জন্য শর্তারোপ করা হয়।

অনলাইন ডেস্ক

১৭ নভেম্বর, ২০২২,  10:32 PM