শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

সাভারে কলাপাড়ার এসিল্যান্ড ছুরিকাঘাতে আহত, গ্রেফতার ১

#
news image

ঢাকার সাভারে পটুয়াখালির কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিককে ছুরিকাঘাতের ঘটনায় রাসেল ওরফে টেরা রাসেল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে টেরা রাসেলকে চিফ জুডিশিয়াল আদালতে পাঠানো হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এরআগে, মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে সাভারের নামা বাজার এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-৪। বুধবার সকালে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব।

গ্রেফতার টেরা রাসেল চাঁদপুর জেলার হাজিগঞ্জের মৃত আলী আকবর ছেলে। তিনি আশুলিয়ার ইসলামপুর ভাড়া থেকে একটি ছিনতাই চক্র গড়ে তোলে।

পুলিশ জানায়, গত ২২ অক্টোবর ৪৯ দিনের ল্যান্ড সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ক প্রশিক্ষণ নিতে সাভারে আসেন কলাপাড়ার এসিল্যান্ড আবু বকর সিদ্দিক। সোমবার (১৪ নভেম্বর) বিকেলে তার অসুস্থ মাকে দেখার জন্য রাজধানীর মিরপুরে যান তিনি। সেখান থেকে রাতেই সাভারে ফিরে আসেন। রাত ১১টার দিকে সাভারের সিএন্ডবি এলাকায় বাস থেকে নামার পর ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হলে পুলিশ তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আদালত পুলিশের পরিদর্শক (ওসি) মতিউর রহমান বলেন, দুপুরে সাভার মডেল থানা রাসেলকে আদালতে পাঠায়। বিকেলে তাকে আদালতে উঠানো হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অনলাইন ডেস্ক

১৭ নভেম্বর, ২০২২,  2:07 AM