শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

স্লোভেনিয়ায় প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট নির্বাচিত

#
news image

স্লোভেনিয়ায় রোববার এ প্রথমবারের মতো একজন নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। অর্ধেকেরও বেশি ভোট গণনার পর আংশিক ফলাফল থেকে এ কথা জানা গেছে। নতুন প্রেসিডেন্ট নাতাশা পিয়ার্স মুসার একজন সাংবাদিক ও আইনজীবী। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আইনজীবী হিসেবে কাজ করেছেন।

তিনি ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশটির বামপন্থী সরকারের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। রক্ষণশীল প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনজে লোগারকে তিনি নির্বাচনে পরাজিত করেন। নাতাশা পিয়ার্স মুসার ৫৪ শতাংশ ভোট পেয়েছেন। আর লোগার পেয়েছেন ৪৬ শতাংশ। প্রায় ২০ লাখ জনসংখ্যার মধ্যে ভোটার ছিল ৪৯ দশমিক ৯ শতাংশ। এ পর্যন্ত ৫৫ শতাংশ ভোট গণনা করা হয়েছে।

লুব্লজানার উপকন্ঠে সমর্থক বেষ্টিত নাতাশা সাংবাদিকদের বলেন, আমাদের সুন্দর মাতৃভূমির জন্যে ভালো কিছু করার জন্যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।উল্লেখ্য, স্লোভেনিয়ায় জন্ম নেয়া মেলানিয়া ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি থাকাকালে তার ভাবমূর্তি ও স্বার্থ রক্ষায় আইনজীবী হিসেবে কাজ করেছেন নাতাশা।

অনলাইন ডেস্ক

১৪ নভেম্বর, ২০২২,  10:52 PM