শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২৩৩৩ টাকা

#
news image

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এবার ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৩৩৩ টাকা বাড়ছে। নতুন দাম আজ থেকে সারা দেশে কার্যকর হয়েছে। জুয়েলার্স সমিতি গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানায়। তারা বলছে, স্থানীয় বুলিয়ন বাজারে স্বর্ণের দাম বেড়েছে।

মূল্যবৃদ্ধির কারণে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের অলংকার কিনতে ৮২ হাজার ৪৬৫ টাকা লাগছে। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট স্বর্ণের ভরি ৭৮ হাজার ৭৩২ টাকা, ১৮ ক্যারেট ৬৭ হাজার ৪৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরির দাম দাঁড়াবে ৫৫ হাজার ৫২০ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত আছে।

সর্বশেষ গত ২৪ অক্টোবর স্বর্ণের দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছিল। এর আগে ২৭ সেপ্টেম্বর ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা এবং  ১৯ সেপ্টেম্বর ভরিপ্রতি সর্বোচ্চ ৯৩৩ টাকা কমানো হয়েছিল। তবে গত ১১ সেপ্টেম্বর স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়েছিল জুয়েলার্স সমিতি। তাতে স্বর্ণের দাম পৌঁছে যায় ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে ৮৪ হাজার ৫৬৪ টাকায়।

দেশের বাজারে আজ থেকে ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৯২৫ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বেশি দাম গুনতে হচ্ছে।

অনলাইন ডেস্ক

১৪ নভেম্বর, ২০২২,  10:51 PM