শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

জামায়াতের বিচারে কিছুদিনের মধ্যে আইন পাস হবে: আইনমন্ত্রী

#
news image

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর বিচারে আইন সংশোধনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কিছুদিনের মধ্যে আইনটি পাস করা হবে। তারপর বিচার কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাব–রেজিস্ট্রারদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

বুধবার (২৬ অক্টোবর) নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে নতুন একটি দল আবেদন করেছে, সেই দলে নেতারা সবাই জামায়াত-শিবিরের। আইনমন্ত্রী বলেন, আমরা মানবতাবিরোধী অপরাধী ও যুদ্ধাপরাধীদের বিচার করতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই বিচার করে দেখিয়েছে, এই বিচার আওয়ামী লীগ সরকার করে এবং অনেক রায় কার্যকরও হয়েছে। জামায়াতে ইসলামীর বিচারের জন্য আইনের পরিবর্তন দরকার হবে, সেটা আগেই বলেছি। আইনের সংশোধনের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আমরা কিছুদিনের মধ্যে এই আইন পাস করব। তারপর বিচার কার্যক্রম শুরু হবে।
 
জামায়াতে ইসলামী নিবন্ধনের আবেদনের বিষয়ে আইনমন্ত্রী বলেন, নিবন্ধনের জন্য তারা ইসিতে আবেদন করেছে। আদালতের মতো এটি বিচারাধীন বিষয়। আগে দেখতে হবে নির্বাচন কমিশন কীভাবে এটি মোকাবিলা করে। তারপর মন্তব্য।

অনলাইন ডেস্ক

১১ নভেম্বর, ২০২২,  12:08 AM