শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

নেপালে শক্তিশালী ভূমিকম্পে ৬ জনের মৃত্যু

#
news image

নেপালের একেবারে পশ্চিমাঞ্চলের দোতি জেলায় বুধবার প্রথম প্রহরে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩। স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার রাত ২টা ১২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এতে অনেক ঘরবাড়ি ধসে পড়ে। দোতির প্রধান জেলা কর্মকর্তা কল্পনা শ্রেষ্ঠা সিনহুয়াকে বলেন, ‘ধ্বংসস্তুপের ভিতর থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ শ্রেষ্ঠা জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খাপতাদ ন্যাশনাল পার্ক এলাকায়। উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালানোর জন্য সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। নেপাল হচ্ছে একটি ভূমিকম্প প্রবণ দেশ। ২০১৫ সালে দেশটিতে এক শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ৯ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়।

অনলাইন ডেস্ক

০৯ নভেম্বর, ২০২২,  10:13 PM