শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

রাশিয়াকে ড্রোন দেওয়ার কথা স্বীকার করলো ইরান

#
news image

প্রথমবারের মতো রাশিয়ার কাছে ড্রোন বিক্রির কথা স্বীকার করলো ইরান। তবে দেশটি জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার কয়েক মাস আগে এসব ড্রোন পাঠানো হয়েছিল। শনিবার তেহরানে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দোল্লাহিয়ান।

এর আগে ইরান রাশিয়ায় ড্রোন পাঠানোর বিষয়টি অস্বীকার করেছিল। ইরানি এই ড্রোনগুলো হামলার লক্ষ্যবস্তু শনাক্তের পরপর দ্রুত হামলা চালাতে সক্ষম। গত মাসে ইরানকে এসব ড্রোন রাশিয়ার কাছে বিক্রি না করার অনুরোধ জানিয়েছিল।

আমিরাব্দোল্লাহিয়ান বলেছেন, ‘কিছু পশ্চিমা দেশ ইরানকে রাশিয়ার কাছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহের মাধ্যমে ইউক্রেনের যুদ্ধে সহায়তা করার অভিযোগ করেছে। ক্ষেপণাস্ত্র সংক্রান্ত অংশটি সম্পূর্ণ ভুল। ড্রোন সম্পর্কিত অংশটি সঠিক। আমরা ইউক্রেনে যুদ্ধ শুরুর কয়েক মাস আগে রাশিয়াকে সীমিত সংখ্যক ড্রোন সরবরাহ করেছিলাম।’

পশ্চিমা দেশগুলোর কর্মকর্তারা দাবি করেছেন, রাশিয়াকে আরও ড্রোন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। রাশিয়াকে যেসব অস্ত্র দেওয়া হবে তারমধ্যে ভূমি থেকে নিক্ষেপযোগ্য এবং ভূমিতে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব অস্ত্র ইউক্রেন যুদ্ধে ব্যবহার করবে রাশিয়া। ইরান সর্বশেষ যে চালানটি রাশিয়ার কাছে পাঠিয়েছে তারমধ্যে ৪৫০টি ড্রোন ছিল।

অনলাইন ডেস্ক

০৫ নভেম্বর, ২০২২,  11:53 PM