শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

ইমরান খান গুলিবিদ্ধ

#
news image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানের লং মার্চে হামলার ঘটনা ঘটেছে। এ সময় পায়ে গুলিবিদ্ধ হয়েছেন ইমরান। পিটিআইয়ের নেতা ফাওয়াদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম আজ টিভিকে ফাওয়াদ জানিয়েছেন, হামলায় তিন জন আহত হয়েছে। এদের মধ্যে ইমরান ছাড়াও সিনেট সদস্য ফয়সাল জাভেদ ও আহমেদ চাতথা রয়েছেন।

বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ইমরান খানের পায়ে ব্যান্ডেজ বাঁধা। তাকে তার নিরাপত্তা দলের সহায়তায় কনটেইনার থেকে একটি গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।

ডননিউজটিভি জানিয়েছে, , ওয়াজিরাবাদের আল্লাহ হো চকের কাছে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের গাড়িতে অজ্ঞাত হামলাকারী গুলি চালায়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পাঞ্জাব পুলিশের একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে। পিটিআইয়ের নেতা ইমরান ইসমাইল জানিয়েছেন, দলের প্রধান ইমরান খানের পায়ে ‘তিন থেকে চার বার’ গুলি করা হয়েছে।

বোল টিভির সাথে কথা বলার সময় তিনি বলেছিলেন যে হামলার সময় তিনি ইমরানের পাশে ছিলেন। তিনি জানান, ফয়সাল জাভেদও আহত হয়েছেন এবং ইমরানের পায়ে তিন থেকে চারটি গুলি লেগেছে। হামলাকারী সরাসরি কন্টেইনারের সামনে ছিল এবং তার হাতে একে-৪৭ ছিল।

ইমরান খানের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহকে পুলিশ মহাপরিদর্শক এবং পাঞ্জাবের মুখ্য সচিবের কাছ থেকে অবিলম্বে প্রতিবেদন চাওয়ার নির্দেশ দিয়েছেন।

অনলাইন ডেস্ক

০৩ নভেম্বর, ২০২২,  11:06 PM