শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

জানুয়ারির প্রথম দিনে শিক্ষার্থীরা বই পাবে: শিক্ষামন্ত্রী

#
news image

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জানুয়ারির প্রথম দিনে সকল স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিবে শিক্ষা মন্ত্রণালয়। তিনি বলেন,আমরা প্রতিবছর প্রাথমিক, কারিগরী, এবতেদায়ী ও সেকেন্ডারি মিলিয়ে প্রায় শিক্ষার্থীকে প্রায় ৩৫ কোটি বই দেই। অন্যবছর বই আগেই ছাপা শুরু হয়ে যায়। এবছর সেকেন্ডোরি পর্যায়ের বই ছাপানোর কাজ চলছে। প্রাথমিক স্তরের বই ছাপানোর কাজ আগামীকাল ৩ নভেম্বর শুরু হচ্ছে।

আজ ২০২৩ সালের বিতরণ সংক্রান্ত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) জরুরী এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদসহ সংশ্লিষ্ট অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘পাঠ্যপুস্তকের গুণগতমান বজায় রাখতে চাই। সর্বোচ্চ চেষ্টা থাকবে সব ধরনের বাস্তবতা মেনে নিয়ে বই ছাপাতে চাই। ইতোমধ্যে ছাপাখানায় লোকদের এবং কাগজের লোকদের সঙ্গে কথা বলেছি।’ তিনি বলেন, কাগজের পাল্প যদি পাওয়া না যায় তাহলে সেকেন্ডারি পাল্প দিয়েই বই ছাপানো হবে। নির্ধারিত সময়ে বই দিতে না পারলে চুক্তিভুক্ত প্রেসগুলোকে কালো তালিকাসহ মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

অনলাইন ডেস্ক

০৩ নভেম্বর, ২০২২,  12:41 AM