শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

আ.লীগের জনসমর্থন নেই আমরা কখনও বলিনি: নজরুল ইসলাম

#
news image

আওয়ামী লীগের জনসমর্থন নেই আমরা কখনও বলিনি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা বলেছি তাদের জনসমর্থন দ্রুত নেমে যাচ্ছে। রাষ্ট্র পরিচালনায় তাদের অদক্ষতার কারণে, জনগণের সমস্যার সমাধানের অক্ষমতার কারণে জনসমর্থনের পারদ দ্রুত নেমে যাচ্ছে। 

মঙ্গলবার (১ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বাংলাদেশ লেবার পার্টির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

বিএনপির সমাবেশের আগে সরকার বাস, মিনিবাস, লঞ্চ, এমনকি রিকশা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে দাবি করে নজরুল ইসলাম বলেন, তারপরও জনতার স্রোত বন্ধ করা যাচ্ছে না। সরকার যতই বাধা দিচ্ছে, সমাবেশের আকার আরও বাড়ছে, জনগণের অংশগ্রহণ বাড়ছে। 

অস্তিত্ব রক্ষায় সরকার ভয় পেয়ে গেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এজন্য তারা আবোল-তাবোল বলছে। সেসব কথা তাদেরকে মানুষের কাছে হাস্যকর হিসেবে পরিগণিত করছে। 

লড়াই করা সহজ নয় উল্লেখ করে এই শ্রমিক নেতা বলেন, সরকার এতো দুর্নীতি, অন্যায়, গুম, খুন করেছে, এত মিথ্যে মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছে, এসব অপরাধের কারণে এখন তারা ভয় পায়। আরও বেশি ভয় পায় যে তারা এত টাকা পয়সা লুট করেছে, বিদেশে পাচার করেছে দেশের সর্বনাশ করেছে। 

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির সমাবেশ ঠেকাতে সরকার নিজেই ধর্মঘট ডেকেছে। কিন্তু জনস্রোত আটকানো যায়নি। ট্রলারে আগুন ধরিয়ে দিচ্ছে। বিএনপির অফিসে আগুন ধরিয়ে দিচ্ছে। কিন্তু মানুষকে ঠেকানো যায়নি। তারা নদী সাঁতরে, পায়ে হেঁটে এবং বাধা পেরিয়ে গণসমাবেশে যোগ দিয়ে সফল করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

অনলাইন ডেস্ক

০১ নভেম্বর, ২০২২,  11:47 PM