শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

উ. কোরিয়ার পরমাণু পরীক্ষার ‘দাঁতভাঙ্গা’ জবাব দেয়া হবে: যুক্তরাষ্ট্র, জাপান ও দ. কোরিয়া

#
news image

যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া বুধবার হুঁশিয়ারি দিয়ে বলেছে, উত্তর কোরিয়ার যেকোন পরমানু অস্ত্রের পরীক্ষার ‘দাঁতভাঙ্গা জবাব’ দেয়া হবে। দেশটির একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার পর তারা ঐক্যবদ্ধভাবে এ প্রতিশ্রুতি ব্যক্ত করলো। টোকিওতে আলোচনার পর এ তিন দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, তারা এ অঞ্চলে তাদের প্রতিবন্ধকতা ব্যবস্থা জোরদার করবে।দক্ষিণ কোরিয়ার চো হিউন-দং বলেন, ‘আমরা সহযোগিতা আরো জোরদারের ব্যাপারে সম্মত যাতে উত্তর কোরিয়ার অবৈধ কর্মকা- দ্রুত বন্ধ করা এবং দেশটিকে পরমাণু নিরস্ত্রিকরণ আলোচনায় ফিরিয়ে আনা যায়। তিনি সাংবাদিকদের বলেন, ‘উত্তর কোরিয়া তাদের সপ্তম পরমাণু পরীক্ষা নিয়ে অগ্রসর হলে এ তিন দেশ দাঁতভাঙ্গা জবাব দেয়ার প্রয়োজনীয়তা বিষয়ে সম্মত হয়।’

সিউল ও ওয়াশিংটন বারবার সতর্ক করে দিয়ে বলেছে যে, পিয়ংইয়ং ২০১৭ সালের পর প্রথমবারের মতো একটি পরমানু বোমার পরীক্ষা চালানোর কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে বলে ধারণা করা হচ্ছে। জাপানের পররাষ্ট্র উপমন্ত্রী তাকিও মোরি বলেন, উত্তর কোরিয়ার ব্যাপক পরমানু ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি স্পষ্ট ও গুরুতর চ্যালেঞ্জ। তিনি বলেন, ‘আমরা উত্তর কোরিয়ার পরমানু নিরস্ত্রিকরণের ব্যাপারটি বিবেচনা করে আমাদের অঞ্চলে প্রতিবন্ধকতা ব্যবস্থা জোরদার করতে সম্মত হয়েছি।’ এ তিন মন্ত্রী বলেন, তারা ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা করেন। তবে মোরি ও চো বলেন, সেখানে জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কোন আলোচনা হয়নি। দীর্ঘ দিন ধরে এ আলোচনা আটকে রয়েছে।

অনলাইন ডেস্ক

২৬ অক্টোবর, ২০২২,  8:52 PM