শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

‘দেশে প্রথম’ স্নায়ুরোগ চিকিৎসায় জিন থেরাপি পেলো শিশু রাইয়ান

#
news image

বাংলাদেশে প্রথমবারের মতো দুরারোগ্য স্নায়ুরোগ স্পাইনাল মাস্কুলার এট্রফি (এসএমএ) রোগের চিকিৎসা শুরু হয়েছে।
চিকিৎসা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো ২২ মাস বয়সী শিশু রাইয়ানকে দুরারোগ্য এই রোগের চিকিৎসায় জিন থেরাপি দেওয়া হয়েছে। রাইয়ান মানিকগঞ্জের বাসিন্দা।
আজ মঙ্গলবার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিশুর ইনজেকশন থেরাপিতে সরাসরি যুক্ত ডা. চৌধুরী মোহাম্মদ ফুয়াদ গালিব এ তথ্য জানান।
তিনি বলেন, সকাল ১০টায় রাইয়ানকে এ ইনজেকশন দেওয়া হয়। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রায় একঘণ্টা ধরে তাকে ক্যানোলার মাধ্যমে দুরারোগ্য স্নায়ুরোগ স্পাইনাল মাস্কুলার এট্রফির (এসএমএ) ওষুধ শরীরে দেওয়া হয়।  
মোহাম্মদ ফুয়াদ গালিব জানান, অনেক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এটি নির্ধারণ করা যায়। বিশ্বে এ পর্যন্ত দুই হাজার ৩০০ বাচ্চাকে এই চিকিৎসা দেয়া হয়েছে- এরমধ্যে একজন মারা গেছে। বাংলাদেশে রাইয়ানই হচ্ছে প্রথম কোনো রোগী- যাকে এই চিকিৎসা দেওয়া হলো। রাইয়ানকে যে ওষুধ দেওয়া হয়েছে, তার প্রতি ডোজের দাম প্রায় ২২ কোটি টাকা- যা বিনামূল্যে দিয়েছে বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভার্টিস।
এ সময়ে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসাইয়েন্সেস ও হাসপাতাল (নিনস)-এর পরিচালক অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ প্রমুখ বক্তব্য রাখেন।

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০২২,  1:05 AM