শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

আবারো নির্বাচনে লড়ার ইচ্ছে প্রকাশ বাইডেনের

#
news image

যুক্তরাষ্ট্রের এ যাবতকালের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগামী ২০২৪ সালের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ আছে। আর বাইডেনের পতœী জিল মনে করেন, তার পিছু হটা উচিত হবে না। শুক্রবার এমএসএনবিসি’কে দেয়া এক সাক্ষাতকারে বাইডেন বলেন, আমি এখনও আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত নেইনি। কিন্তু এটি আমার ইচ্ছে। আমার আগ্রহ আগামী নির্বাচনেও অংশ নেয়ার। হোয়াইট হাউসের নেপথ্যের শক্তিশালী কন্ঠস্বর ফার্স্ট লেডি কি চাচ্ছেন এ রকম এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, তিনিও চাচ্ছেন বাইডেন দ্বিতীয় মেয়াদে লড়াই করুক। তিনি তার পক্ষে আছেন বলেও আভাস দেন বাইডেন। বাইডেন বলেন, আমার পতœী মনে করছেন আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু করছি। সুতরাং এখান থেকে পিছু হটা উচিত হবে না। যদিও এর আগে সেপ্টেম্বরে বাইডেন সিবিএস’কে দেয়া এক সাক্ষাতকারে আবারো নির্বাচন করার বিষয়ে সংশয় প্রকাশ করেছিলেন। আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। প্রেসিডেন্টের চার বছর মেয়াদের মাঝামাঝি এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ২০২৪ সালের নির্বাচনে ফিরে আসার চেষ্টা করবেন। উল্লেখ্য, নভেম্বরে বাইডেনের বয়স ৮০ বছর হবে। তার বয়স ইস্যুটি ডেমোক্রেটদের জন্যে একটি কঠিন চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। কারণ, এখন পর্যন্ত দলটির সামনে বাইডেনের কোন বিকল্প নেই। 

অনলাইন ডেস্ক

২২ অক্টোবর, ২০২২,  8:33 PM