শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

প্রাকৃতিক গোলাপি ঠোঁট পাওয়ার উপায়

#
news image

কালচে ঠোঁট জেনেটিক হতে পারে। আবার খাওয়াদাওয়ার অভ্যাস, জীবনযাত্রায় অনিয়ম, ধূমপানের মতো কারণেও ঠোঁটে কালো ছোপ পড়ে যায়। গোলাপি ঠোঁট পেতে চাইলে কিছু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করতে পারেন।

গোলাপের নির্যাস: গোলাপি ঠোঁট পেতে চাইলে বেছে নিতে পারেন গোলাপকেই। এক বোতল গোলাপজলে অল্প মধু মেশান। মিশ্রণটি দিয়ে প্রতিদিন কোমলভাবে ঠোঁট স্ক্রাব করুন। এ ছাড়া অল্প দুধে গোলাপের পাপড়ি ভিজিয়ে বেটে নিন ঠোঁটে লাগালেও উপকার পাবেন।

লেবুর রস: প্রাকৃতিক ব্লিচের গুণ রয়েছে লেবুর মধ্যে। ঠোঁটের কালচে ছোপ দূর করতে তাই সাহায্য নিতে পারেন লেবুর। লেবু পাতলা চাকা করে কেটে উপরে অল্প চিনি ছিটিয়ে ঠোঁটে ঘষুন। ঠোঁটে জমে থাকা মৃত চামড়া দূর হবে। পাশাপাশি লেবুর অ্যাসিড ঠোঁটের কালোভাবও কাটাবে। 

নারিকেল তেল: আঙুলে করে নারকেল তেল নিয়ে ঠোঁটে মেখে নিন। দিনে দুই একবার এভাবে ম্যাসাজ করুন। ধীরে ধীরে দূর হবে ঠোঁটের কালো দাগ।

বিটের রস: ঠোঁটে ঝলমলে গোলাপি রঙ পেতে চাইলে বিটে ভরসা রাখতে পারেন। বিটরুট টুকরো করে ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হয়ে গেলে এটি কয়েক মিনিট ঠোঁটে ঘষুন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

অলিভ অয়েল: আধ চা চামচ চিনি ও কয়েক ফোঁটা অলিভ অয়েল ঠোঁটে ম্যাসাজ করুন। সপ্তাহে একদিন ব্যবহার করলে দ্রুত ফল পাবেন।

বেদানা: একমুঠো বেদানা পিষে রস বের করে ঠোঁটে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। বেদানার রস মেলানিন উৎপাদন কমিয়ে ঠোঁটের কালোভাব কমাতে পারে।

শসার রস: শসার রসে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডান্ট রয়েছে যা দ্রুত পিগমেন্টেশন কমাতে পারে। শসা থেঁতো করে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

অনলাইন ডেস্ক

২০ অক্টোবর, ২০২২,  10:24 PM