শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

মানব উন্নয়নে প্রয়োজন তরুণদের অর্থবহ অংশগ্রহণ

#
news image

বিশ্ব বর্তমানে আন্তঃসম্পর্কযুক্ত নানামূখী চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। ফলে মানুষের জীবনে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা । একই সঙ্গে মানব উন্নয়নে অগ্রগতির ধারাবাহিকতা হয়ে গেছে বিপরীতমুখী। এ বছর জাতিসংঘের মানব উন্নয়ন প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর বিপজ্জনক পরিবর্তন, ব্যাপক সামাজিক রূপান্তর এবং বর্ধিত মেরূকরণ- অনিশ্চয়তার তিনটি উৎস। এগুলো জনজীবনে ব্যাপক চাপ এবং উদ্বেগ সৃষ্টি করছে। তরুণদের জন্য এর পরিণাম হতে পারে আশঙ্কাজনক। বিশেষ করে বাংলাদেশের মতো একটি দেশে যেটি জলবায়ু পরিবর্তনের মতো বিপজ্জনক পরিস্থিতির হুমকির সম্মুখীন হচ্ছে।

মানব উন্নয়ন প্রতিবেদনের ওপর আয়োজিত এক আলোচনা সভায় এমন মতামত এসেছে। গতকাল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইউএনডিপি বাংলাদেশ এবং ব্র্যাক ইনস্টিটিউট ফর গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) যৌথভাবে সেমিনারটি আয়োজন করে। আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশে মানব উন্নয়নে অব্যাহত অগ্রগতির জন্য এবং একটি অনিশ্চিত বিশ্বের মধ্য দিয়ে চলাচলের জন্য সর্বস্তরে তরুণ-তরুণীদের আরও অর্থবহ সম্পৃক্ততা প্রয়োজন।

‘এনগেজিং ইয়ুথ ইন শেপিং বাংলাদেশ'স ফিউচার ইন এ ট্রান্সফর্মিং ওয়ার্ল্ড’ শীর্ষক সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং আয়োজক প্রতিষ্ঠানের তরুণ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ বছরের মানব উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের প্রেক্ষাপটে যেসব বিষয় তুলে ধরা হয়েছে, তার প্রভাব সম্পর্কে তরুণদের মনোজগত সম্পৃক্ত করতে এবং দৃষ্টিভঙ্গি জানতে এর আয়োজন করা হয়।

আলোচনা সঞ্চালনা করেন বিআইজিডির নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন। সূচনা বক্তব্যে তিনি বলেন, এ আলোচনা তরুণ-তরুণীদের দৃষ্টিভঙ্গি এবং জলবায়ু পরিবর্তন, যুব কর্মসংস্থান, মানসিক সুস্থতা, দক্ষতা উন্নয়ন, অসমতা এবং দ্বিধাবিভক্ত সমাজের চারপাশে আবর্তিত অনিশ্চয়তার দ্বারা কীভাবে তাদের জীবন প্রভাবিত হয়, তা বোঝার একটি উপায়।

ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, তরুণ-তরুণীদের দৃষ্টিভঙ্গি, শক্তি এবং অর্থপূর্ণ অংশগ্রহণ বাংলাদেশের সবার জন্য আরও অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে সাহায্য করবে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও বিআইজিডির রিসার্চ ফেলো ড. রোহিনী কামাল ‘প্ল্যানেটারি ডেঞ্জারস অ্যান্ড রেসাল্টান্ট আনসার্টেনিটিস’ থিম সম্পর্কে আলোচনায় বলেন, জলবায়ু পরিবর্তন দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মতামত নীতিনির্ধারকদের অবশ্যই সামনে নিয়ে আসতে হবে। স্থানীয় উদ্যোগ এবং সমাধানের পন্থা জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট অনিশ্চয়তা মোকাবিলায় কার্যকর ভূমিকা পালন করতে পারে।

ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট ড. নাজনীন আহমেদ বলেন, ‘আমাদের দৃষ্টিভঙ্গি এবং মতের মধ্যে পার্থক্য থাকবেই। কিন্তু আমাদের উচিত শিক্ষা, স্বীকৃতি এবং প্রতিনিধিত্বের মাধ্যমে পার্থক্যগুলোকে সম্মান করা।’ বিডিজবস ডট কমের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী একেএম ফাহিম মাশরুর প্রযুক্তিগত অগ্রগতি এবং কর্মসংস্থান সৃষ্টি- এ দুটি বিষয়ের মধ্যে ভারসাম্য আনতে জোর দেন।

ইয়ুথ পলিসি ফোরামের অ্যাডভোকেসি লিড গোলাম মোস্তফা শুভ, ব্র্যাক ইউনিভার্সিটি রিসার্চ ফর ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি ল্যাবি হাসান প্রমুখ আলোচনায় অংশ নেন।

অনলাইন ডেস্ক

২০ অক্টোবর, ২০২২,  1:40 AM