শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

টি-টোয়েন্টি বিশ্বকাপ: বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ

#
news image

বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রস্তুতিমূলক ম্যাচটি। ম্যাচটি নির্ধারিত সময়ে শুরুর আগ থেকেই  বৃষ্টি শুরু হলে শেষ পর্যন্ত আর নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামা হয়নি বাংলাদেশ-দিক্ষণ আফ্রিকা দলের। বিশ্বকাপের মূল পর্বে নামার আগে ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটি বৃস্টির কারণে শুরুই হতে পারেনি। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে ৬২ রানে হেরেছিলো বাংলাদেশ। ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডেই হওয়া ঐ ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬০ রান করে আফগানিস্তান।  জবাবে আফগানিস্তানের বোলিং তোপে দুমড়েমুচড়ে যায় বাংলাদেশের ব্যাটিং ইনিংস। পুরো ২০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ৯৮ রানের বেশি করতে পারেনি সাকিব-মিরাজ-সৌম্যরা। তাই একটি প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলতে নামবে বাংলাদেশ। আগামী ২৪ অক্টোবর থেকে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। হোবার্টে প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’ রানার্স-আপ দলের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এ দিকে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে হারিয়েছিলো নিউজিল্যান্ডকে। 

অনলাইন ডেস্ক

১৯ অক্টোবর, ২০২২,  10:58 PM