শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

নাটোরে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা প্রদান

#
news image

জেলার গুরুদাসপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা প্রদান করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের কার্যকর পদক্ষেপের কারণে দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কৃষক পর্যায়ে প্রণোদনা ও প্রশিক্ষণ প্রদান, যান্ত্রিকীকরণ, প্রযুক্তির প্রচলন, সারসহ সকল উপকরণের সহজলভ্যতা ইত্যাদি ব্যবস্থা অন্যতম। গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা সুবিধা গ্রহণ করে কৃষকরা শীতের প্রাক্কালে পেঁয়াজ উৎপাদন করলে উচ্চ মূল্য পেয়ে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি ভোক্তা পর্যায়ে বাজার স্থিতিশীল থাকবে। উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুন-অর-রশীদ জানান, উপজেলার ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এক বিঘা করে জমি চাষাবাদে প্রয়োজনীয় বীজ, রাসায়নিক সার এবং অন্যান্য খাতের ব্যয বাবদ মোট সাত লাখ ৮৩ হাজার ৯০০ টাকার প্রণোদনা প্রদান করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২২,  10:56 PM