শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

সৌরভের মেয়াদ শেষে নতুন সভাপতি রজার বিনি

#
news image

নাটকীয় কিছু হয়নি, মেয়াদ শেষে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে সরে যেতে হয়েছে সৌরভ গাঙ্গুলিকে। নতুন সভাপতি হয়েছেন রজার বিনি। ১৯৮৩ বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নেতৃত্বেই এখন চলবে ভারতীয় ক্রিকেট। তার সঙ্গে সচিব থাকছেন আগের মতোই জয় শাহ। ২০১৯ সাল থেকে এই দায়িত্ব সামলাচ্ছেন তিনি। সৌরভের পর বিনির সঙ্গেও থাকবেন অমিত শাহ পুত্র।

প্রিন্স অব ক্যালকাটা সৌরভ যে বোর্ড সভাপতি থাকছেন না সেটি নিশ্চিত হয়েছিল আগেই। এবার তিনি মনোনয়ন জমা দেননি। তার পরে রজার বিনির ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়াটাও সময়ের ব্যাপার ছিল। মঙ্গলবার তাই হয়েছে, এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের প্রধান এখন বিনি। বিসিসিআইয়ের ৩৬তম সভাপতি তিনি।

পরিবর্তন এসেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কোষাধ্যক্ষ পদেও। এতদিন এই পদে ছিলেন অরুণ ধুমল। এবার তার জায়গায় এসেছেন আশিস শেলার। মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক তিনি। 

বিশ্বকাপজয়ী ক্রিকেটার বিনি এর আগে সংগঠক হিসেবে কর্নাটক ক্রিকেট সংস্থার প্রধান ছিলেন। এবার গোটা ভারতের ক্রিকেট প্রশাসনের দায়িত্ব সামলাবেন ৬৭ বছরের বিনি। যিনি ২৭টি টেস্ট ও ৭২টি একদিনের ম্যাচ খেলেছেন। 

এদিকে ভারতীয় বোর্ড থেকে সরে গেলেও সৌরভ থাকছেন ক্রিকেটেই। সাবেক এই অধিনায়ক জানিয়ে দিয়েছেন বাংলার (পশ্চিম বঙ্গ) ক্রিকেট সংস্থার সভাপতি পদের জন্য নির্বাচনে লড়বেন তিনি।

অনলাইন ডেস্ক

১৮ অক্টোবর, ২০২২,  11:15 PM