শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

আরও তিনটি সবুজ কারখানার স্বীকৃতি পেল বাংলাদেশ

#
news image

বাংলাদেশের আরও তিনটি পোশাক কারখানা সবুজ কারখানার স্বীকৃতি পেয়েছে। নতুন করে সবুজ কারখানার সনদ পাওয়া এই তিনটি প্রতিষ্ঠান হলো- গাজীপুরের সি এ নিটওয়্যার লিমিটেড, সিলকন স্যুয়িং লিমিটেড এবং ময়মনসিংয়ের সুলতানা সোয়েটার্স লিমিটেড। প্রতিষ্ঠানগুলো প্লাটিনাম রেটিং পেয়েছে। এর মধ্যে দিয়ে দেশে বর্তমানে সবুজ কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ১৭৬টি। আজ শনিবার বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল বাসস’কে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন,‘ নিরাপদ ও পরিবেশবান্ধব টেকসই কারখানা তৈরির জন্য যা যা করণীয় অনেকদিন ধরে আমরা সেটি করে আসছি। এ কারণে এই অর্থনৈতিক মন্দার মধ্যেও আমরা সবুজ কারখানার স্বীকৃতি পাচ্ছি। এর ফলে বাংলাদেশের প্রতি ক্রেতাদের আস্থা বাড়ছে।’ তিনি মনে করেন, সবুজ করাখানার সংখ্যা বাড়তে থাকায় আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ব্রান্ডিং আরও মজবুত হচ্ছে।   সবুজ পোশাক কারখানায় বাংলাদেশ বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয়। বাংলাদেশের ৫৭টি পোশাক কারখানা প্লাটিনাম রেটিং, ১০৫টি গোল্ড রেটিং ও ১০টি সিলভার রেটিং পেয়েছে। এ ছাড়া চারটি কারখানা কোনো রেটিং পায়নি, তবে সনদ পেয়েছে। বিজিএমইএ সূত্র জানায়, আরও কিছু কারখানা পরিবেশসম্মত সবুজ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (লিড) সনদ পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

অনলাইন ডেস্ক

১৫ অক্টোবর, ২০২২,  10:24 PM