শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

সদ্যপ্রয়াত রানির স্মরণসভায় যাওয়ায় ইমামের অপসারণ চায় একদল ব্রিটিশ-বাংলাদেশি

#
news image

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্মরণ অনুষ্ঠানে অংশ নেওয়ায় পূর্ব লন্ডনের একটি মসজিদের ইমাম মোহাম্মদ মাহমুদকে দায়িত্ব থেকে অপসারণের দাবি তুলেছেন একদল ব্রিটিশ-বাংলাদেশি মুসলমান।

ইস্ট লন্ডন মসজিদের ভেতরে শনিবার মাগরিবের নামাজের পর তারা ইমামের বিরুদ্ধে বিক্ষোভও দেখিয়েছেন।

মোহাম্মদ মাহমুদকে অপসারণের দাবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রচারাভিযানও চালানো হচ্ছে, যেখানে এক হাজারের বেশি মানুষ সই করেছেন।

সম্প্রতি রিজেন্ট পার্কে লন্ডনের সেন্ট্রাল মসজিদে ওই স্মরণসভার আয়োজন করা হয়। রানি এলিজাবেথের প্রতি সম্মান জানাতে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা থেকে তিনশর বেশি মুসলমান হাজির হয়েছিলেন ওই অনুষ্ঠানে।

অনুষ্ঠানের শুরুতে স্কুল শিশুদের একটি দল ব্রিটিশ গীতিকার গ্যারি বার্লোর লেখা ‘সিং’ গানটি পরিবেশন করে। আর অনুষ্ঠান শেষ হয় ব্রিটিশ জাতীয় সংগীত ‘গড সেইভ দ্য কিং’ পরিবেশনার মধ্য দিয়ে।

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২২,  1:06 AM