শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

আইসিসির ‘মাস সেরা’ পুরস্কারে মনোনীত বাংলাদেশের নিগার

#
news image

আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থে’ সেপ্টেম্বরের সেরা খেলোয়াড় হবার দৌঁড়ে নারী বিভাগে  মনোনীত হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা। প্রথমবারের মতো মনোনীত হয়েছেন তিনি। 
তবে বাংলাদেশ নারী দলের মধ্যে প্রথম নন নিগার। গত বছরের নভেম্বরে মাস সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন বাঁ-হাতি স্পিনার নাহিদা আখতার।
নিগারের সাথে এবার নারীদের তালিকায় অন্য দু’জন হলেন- ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌর ও স্মৃতি মান্দানা। 
আর পুরুষ তালিকায় সেরা হবার জন্য মনোনীত হয়েছেন অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিন, ভারতের অক্ষর প্যাটেল ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। 
গেল মাসেই আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দলকে শক্ত হাতে নেতৃত্ব দেয়ার সাথে সাথে ব্যাট হাতে দারুন পারফরমেন্স করেছেন নিগার। আসরে ৫ ম্যাচ খেলে ৪৫ গড়ে ১৮০ রান করেছিলেন তিনি। তার স্ট্রাইক রেট ছিলো ১৫০ দশমিক ২৬। আসরের সর্বোচ্চ সংগ্রহের তালিকায় দ্বিতীয়স্থানে ছিলেন নিগার।
গেল মাসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে সেঞ্চুরি করেন হারমানপ্রিত। সিরিজের দ্বিতীয় ম্যাচে অপরাজিত ১৪৩ রান করেছিলেন তিনি। 
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দারুন ফর্মে ছিলেন মান্ধানা। তিনটি হাফ-সেঞ্চুরি করেন তিনি। এরমধ্যে ১টিতে ৯১ রানে আউট হন মান্ধানা। 

অনলাইন ডেস্ক

০৫ অক্টোবর, ২০২২,  11:57 PM