শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

সংঘর্ষের কারণে ইরানের বিশ্ববিদ্যালয়ে ক্লাশ স্থগিত ঘোষণা

#
news image

ইরানের শীর্ষস্থানীয় শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি’র সকল ক্লাশ স্থগিতের ঘোষণা দিয়েছেন কতৃপক্ষ। একইসঙ্গে কতৃপক্ষ জানিয়েছেন সকল ক্লাশ সোমবার থেকে অনলাইনে শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের তেহরান ক্যাম্পাসে শিক্ষার্থী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের জেরে কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।
মেহের বার্তা সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক ঘটনাবলী ও শিক্ষার্থীদের রক্ষার প্রয়োজনে শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি সকল ক্লাশ ভার্চুয়ালি করার ঘোষণা দিয়েছে। 
উল্লেখ্য, ঠিকমতো হিজাব না পরায় গত ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশের হাতে আটক কুর্দি তরুণী মাশা আমিনী(২২) প্রাণ হারায়। তার মৃত্যুর পর দেশজুড়ে হিজাব বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। 
অসলো ভিত্তিক মানবাধিকার সংগঠন আইএইচআর বলছে, বিক্ষোভে অংশ নেয়া অন্তত ৯২ জন প্রাণ হারিয়েছে। 

অনলাইন ডেস্ক

০৩ অক্টোবর, ২০২২,  8:58 PM