শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

বৃষ্টিতে অসুস্থতা থেকে মুক্তির উপায়

#
news image

কিছুদিন হলো এই রৌদ্র এই বৃষ্টি। আদতে আকাশ যে কখন কেমন মূর্তি ধারণ করবে তা নির্বাচন করাটা কঠিন হয়ে ওঠে। অনেক সময় সঙ্গে ছাতা কি রেইনকোট না থাকায় আচমকা বৃষ্টিতে ভিজে যেতে পারেন। কেউ কেউ তো শখেও ভিজে থাকেন। কিন্তু আবহাওয়ার আচমকা বদলে হুট করে বৃষ্টিতে ভেজা মানে মাথাব্যথা, জ্বর, সর্দি-কাশি লেগে থাকা। সেক্ষেত্রে অসুস্থতা এড়াতে কি করবেন?শারীরিক সুস্থতা নিশ্চিতের জন্যেই যত দ্রুত সম্ভব বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরে যা করবেন: 
বাড়ি ফিরে হালকা গরম পানিতে গোসল সেড়ে নিন। সারা শরীর ভালোমতো পরিষ্কার করুন। এতে শরীরে লেগে থাকা জীবাণু কিংবা ব্যাকটেরিয়া থেকে রেহাই পাবেন। বাড়িতে ফিরেই অনেকে গোসলের আগে একটু জিরিয়ে নিতে চেষ্টা করেন। আবার অনেকে ভেজা কাপড় নিয়েই বাইরে চলাচল করেন। এতে ফ্লু সংক্রমণ ঘটার আশঙ্কা থাকে। এমনকি ভেজা কাপড় দীর্ঘক্ষণ শরীরে থাকায় নিউমোনিয়া হতে পারে। সেক্ষেত্রে ভেজা কাপড় দ্রুত বদলে ফেলুন। গোসলের সময় অ্যান্টিসেপটিক সাবান ব্যবহার করলে জীবাণু ধ্বংস হয়ে যায়। বৃষ্টিতে ভেজার পর যত দ্রুত সম্ভব পা ধুয়ে নিন। আপনার পায়ে এ সময় সবচেয়ে বেশি জীবাণু লেগে যায়। বাড়িতে ফিরে সম্ভব হলে গরম পানিতে পা ভিজিয়ে লবণ দিয়ে স্ক্রাব করুন। এতে পায়ের ত্বকে সমস্যা হবে না। ভেজা চুল শুকিয়ে নিন দ্রুত। ভেজা মোজা ও অন্তর্বাস যত দ্রুত সম্ভব খুলে ফেলতে হবে। শীত শীত ভাব কাটাতে স্ট্রেচিং এক্সারসাইজ করুন। গোসল আর পরিষ্কার হওয়ার পর ত্বকে ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করুন। সবশেষে এক কাপ চা দিয়ে নিজেকে চাঙা করে নিন। 

অনলাইন ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২২,  10:33 PM