শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

অনুশীলনে গিয়ে চোট পেলেন মুশফিক, লাগল ৬ সেলাই

#
news image

দুঃসময় পিছু নিয়েছে মুশফিকুর রহিমের। দিন কয়েক আগেই অবসর নিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে। তবে বাকি দুই ফরম্যাটে বাংলাদেশের হয়ে লড়তে প্রস্তুতি চলছিল তার। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে অনুশীলন করতে গিয়ে বাঁ পায়ে চোট পেয়েছেন মুশফিক। আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, পায়ে ৬টি সেলাই লেগেছে মুশফিকের। 

বিসিবি চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী মুশফিকের ইনজুরির খবরটি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, ‘আজ সকালে মুশফিক বাঁ পায়ে আঘাত পেয়েছিল। হাসাপাতালে নেওয়া হলে আঘাতের স্থানে ৫ থেকে ৬টা সেলাই দিতে হয়েছে। ৭ দিন পর আবার চেক আপ করা হবে। তখন নিশ্চিত করে জানা যাবে কয়দিন লাগবে সুস্থ হতে। আপাতত সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে।’

আগামী ১০ অক্টোবর থেকে জাতীয় ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা। রাজশাহী বিভাগের হয়ে জাতীয় লিগের সব রাউন্ড খেলবেন বলে বিসিবিকে জানিয়েছিলেন মুশফিক। এ অবস্থায় লিগের শুরু থেকে থাকবেন কি না তা নিয়ে শঙ্কা তৈরি হলো। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মুশফিক। তবে থেমে নেই তার অনুশীলন। যথারীতি নিজেকে ফিট করে গড়ে তুলতে নিয়মিত চালিয়ে যাচ্ছেন অনুশীলন। 

নভেম্বরে ভারত সিরিজের আগে আর মাঠে নামতে হচ্ছে না মুশফিকুর রহিমকে। দীর্ঘ এই সময়ে নিজের ফিটনেস ঠিক রাখতে অনুশীলন চালিয়ে যাচ্ছেন মিস্টার ডিপেন্ডেবল।

অনলাইন ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২২,  12:08 AM