শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

সরকারের নতজানু নীতির কারণে বাংলাদেশে মিয়ানমারের হামলা: ফখরুল

#
news image

বর্তমান সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই মিয়ানমার বার বার বাংলাদেশের অভ্যন্তরে হামলা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এসময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জোর আহ্বান জানান মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহল কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে প্রধানমন্ত্রীকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘শুধু মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানানো যথেষ্ট নয়। আর কতবার শুধু প্রতিবাদলিপি পাঠাবে সরকার?’

অনলাইন ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২২,  11:59 PM