শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

শিগগিরই ঢাকা-রোম-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান: মাহবুব আলী

#
news image

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী  বলেছেন, ইতালি প্রবাসী বাংলাদেশীদের নির্বিঘে ভ্রমণ নিশ্চিত করতে ঢাকা-রোম-ঢাকা রুটে খুব শিগগিরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা শুরু হবে। 
প্রতিমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে এক তথ্য বিবরণীতে একথা বলা হয়েছে।
পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম আজ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘জাতীয় পতাকাবাহী সংস্থা যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা-রোম-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে।’
ইতালি প্রবাসী বাঙালিদের যাতায়াতের সুবিধার্থে সপ্তাহে অন্তত দু’দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রোম-ঢাকা ফ্লাইট চালু করার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর সঙ্গে এই বৈঠক করেছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। 
এ বৈঠকে পানি সম্পদ উপমন্ত্রী বিমান প্রতিমন্ত্রীর কাছে এ বিষয়ে একটি  ডিও লেটার হস্তান্তর করেন। 
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনামুল হক শামীম বলেন,‘আমার নির্বাচনি এলাকা নড়িয়া-সখিপুরসহ শরীয়তপুর জেলার লক্ষাধিক মানুষ ইতালিতে বসবাস করেন। বাংলাদেশের অর্থনীতিতে এ সকল রেমিট্যান্স যোদ্ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। ইতালি প্রবাসী বাঙালি ভাই-বোনদের যাতায়াতের সুবিধার্থে সপ্তাহে অন্তত দুই দিন এ ফ্লাইট চালু করা প্রয়োজন।’
শামীম বলেন, দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ বিমানের ঢাকা-রোম-ঢাকা ফ্লাইট চালু বিষয়ে আশ্বস্ত করেন বিমান প্রতিমন্ত্রী। 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০২২,  10:56 PM