শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

চীনে ভয়াবহ গরম, বিদ্যুৎ সংকট

#
news image

চীনে দেখা দিয়েছে ভয়াবহ তাপপ্রবাহ ও খরা। গত কিছুদিন যাবৎ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে চলছিলো বিদ্যুৎ সংকট। গত রোববার দেশটিতে তাপমাত্রা কমে দাঁড়ায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জার্মানি সংবাদমাধ্যম ডয়চে ভেলে।প্রতিবেদনে বলা হয়, গত ছয় দশকের মধ্যে এই অঞ্চলে সবচেয়ে তীব্র তাপপ্রবাহ চলেছে। গরম থেকে বাঁচতে মানুষ দিনরাত এসি চালিয়েছেন। এর ফলে বিদ্যুৎ সংকট দেখা দেয়। রোববার  তাপমাত্রা কিছুটা কমলেও ভয়ংকর খরা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। বন্ধ হয়ে গেছে কল কারখানা, অন্ধকার হয়ে আছে সাবওয়ে। ঘরবাড়ি আর অফিসগুলোও ডুবে থাকছে আঁধারে। দীপ্তি হারিয়েছে ৮ কোটি মানুষের এ জনপদের আকাশচুম্বী অট্টালিকাগুলো। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ-সংকট এখনো কাটেনি। বিদ্যুৎ-সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়েছে শিল্পকারখানা গুলোতে। এর প্রভাব ধীরে ধীরে পুরো দেখেই পড়বে।  স্বাভাবিক সময়ে সিচুয়ান প্রদেশের জলবিদ্যুৎ পুরো চীনকে বাঁচিয়ে রাখে। দেশটির মোট জলবিদ্যুতের ৩০ শতাংশ উৎপাদন হয় এখানে। কিন্তু সেচুয়ানে বিদ্যুৎ সংকটের ফলে অন্য অঞ্চল থেকে বিদ্যুৎ এখানে আনতে হচ্ছে। এর ফলে টয়োটা, ফক্সকন-সহ একাধিক সংস্থা বন্ধ আছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।  নদীতে পানি না থাকায় প্রত্যক্ষভাবে খরার প্রভাব পড়েছে সিচুয়ান প্রদেশের জলবিদ্যুৎ-কেন্দ্রে। এখন প্রথমে ছোট ও মাঝারি সংস্থাকে বিদ্যুৎ দেয়া হচ্ছে। তারপর বড় সংস্থাকে দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রভাতী খবর ডেস্ক

২৯ আগস্ট, ২০২২,  10:51 PM